কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে খোকন ফাউন্ডেশনের উদ্দ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের মজমপুর এলাকায় মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পরা দিনমজুর, গরীব ও অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, আলু, মাস্কসহ নিত্য প্রয়োজনীয় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন খোকন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেন খোকন।
এসময় ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ রফিকুল ইসলাম রোজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজু, মোঃ গোলাম মোস্তফা বাবু, মোঃ আসাদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত।
খাদ্য বিতরণ কর্মসূচির শুরুতে করোনা মহামারির হাত থেকে দেশবাসীকে রক্ষা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্বার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী করোনা সংক্রমনের শুরু থেকেই কর্মহীন হয়ে পরা দিনমজুর, গরীব ও অসহায় পরিবারের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে খোকন ফাউন্ডেশন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।... সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
খেলাধুলা
শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল
জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
