রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন(৬৭) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 তিনি তুরস্কের স্তাম্বুল মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার(বাংলাদেশ সময়) ভোর ৩টা ১৩ মিনিটের দিকে ইন্তেকাল করেন। তিনি শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের পাঠানপাড়া মহল্লার মরহুম মৌলভী আতাউর রহমান ও মরহুমা হালিমা বেগম ছেলে। 

শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহু, শাহজাদপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক আশিকুল হক দিনার ও তার ভাতিজা শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান এ্যাপোলো বিষয়টি নিশ্চিত করেছেন। 

তারা জানান, গত ২৬ জুলাই তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা পজিটিভ ধরা পড়ে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গত ২৯ আগস্ট রবিবার একটি বিশেষ বিমানে নিয়ে তুরস্কের স্তাম্বুল মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩কন্যা, কন্যা জামাতা, নাতি-নাতনি, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তার মৃত্যু সংবাদ এ দিন ভোর ৫টার দিকে শাহজাদপুরে এসে পৌছালে স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। মূহুর্তে এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মী ও শাহজাদপুরবাসির মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ সময় তারা তার খোজ খবর নিতে নতুনমাটির দলীয় কার্যালয় ও পাঠানপাড়ার পৈর্তৃক বাড়ি ও দ্বারিয়াপুরের বাসভবনে আত্মীয় স্বজন ও দলীয় নেতা-কর্মীরা এসে ভিড় করে। ভোর থেকে এলাকার মসজিদে তার মৃত্যুর খবর প্রচার করে দোয়া কামনা করা হয়।

এদিকে হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে সব কিছু ঠিক থাকলে তার মরদেহ শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকায় পৌছানোর কথা রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নিয়ে তার মরদেহ সরাসরি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাখা হবে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান ও প্রথম জানাজা শেষে তার মরদেহ শাহজাদপুরে আনার কথা রয়েছে। শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে চুনিয়াখালিপাড়া শাহ মখদুম কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

তিনি ১৯৯৬ সালে বিএনপি থেকে প্রথম এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯৮ সালে আওয়ামীলীগে যোগদান করে শিল্প উপ-মন্ত্রী হন। এর আগে তিনি ১৯৮৬ সালে তৎকালিন শাহজাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১৯৯২ সালে শাহজাদপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। 

তিনি ২০০৯ সালে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান,২০১৪ ও ২০১৬ সালে পরপর দুইবার আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। শেষ নিশ্বাস ত্যাগের আগ পর্যন্ত তিনি সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। 

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...