ঠিক এক বছর আগে করোনায় প্রাণ হারিয়েছেন গিরীশচন্দ্র কর্মকার। মৃত্যুর সময় তিনি অক্সিজেনটাও পাননি। তাঁর চিরবিদায়ের এক বছর কেটে গেলেও বিদায় নেয়নি করোনা। এখনো করোনায় মারা যাচ্ছেন অনেকে। এমন পরিস্থিতিতে গিরীশচন্দ্রের মৃত্যুবার্ষিকীতে শ্রাদ্ধের বদলে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দেওয়ার উদ্যোগ নিয়েছে পরিবার।
ছলছল চোখে গিরীশচন্দ্রের ছোট ছেলে কৃষ্ণ কুমার কর্মকার বলেন, 'আজ এক বছর হলো আমরা ছয় ভাইবোন পিতৃহীন হয়েছি। গত বছরের ৫ আগস্ট ঘাতক করোনা আমাদের বাবাকে কেড়ে নিয়েছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও করোনা তার ভয়াবহ রূপ দেখিয়েই যাচ্ছে। থামছে না মৃত্যুর মিছিল। হাসপাতালগুলোতেও অক্সিজেন সংকট। তাই বাবার মৃত্যুবার্ষিকীতে লোকজন খাওয়ানোর অনুষ্ঠান বন্ধ রাখলাম। প্রথাগত শ্রাদ্ধানুষ্ঠান করার পরিবর্তে সেই খরচে করোনা রোগীদের অক্সিজেন দিয়েছি।'
জানা যায়, টাঙ্গাইলের সখীপুর পৌরসভার অঙ্গশ্রী জুয়েলার্সের প্রতিষ্ঠাতা ছিলেন গিরীশচন্দ্র কর্মকার। তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারে শ্রাদ্ধানুষ্ঠান আয়োজনে প্রস্তুতি সভায় চলছিল। এ সময় গিরীশচন্দ্রের বড় ছেলে স্বপন চন্দ্র প্রস্তাব করেন, আমরা কি করোনা রোগীদের জন্য কিছু করতে পারি না? মা বললেন হ্যাঁ, রোগীদের সেবা দিতে পারাই হবে উত্তম কাজ। এতেই তোমাদের বাবার আত্মা বেশি শান্তি পাবে। তোমাদের বাবার মতো অক্সিজেনের অভাবে যেন সখীপুরে আর কাউকে মরতে না হয় সেই ব্যবস্থা কর। পরে পরিবারের সম্মতিতে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার কিনে দেওয়ার সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার সকালে গিরীশচন্দ্রের সহধর্মিণী পারুল বালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, ডা. আবদুস সোবহান, কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রয়াত গিরীশচন্দ্র কর্মকারের বড় ছেলে স্বপন চন্দ্র কর্মকার বলেন, মানুষ যেন মানবিক দিকটাকে গুরুত্ব দিয়ে সমাজের কথা ভাবে। শ্রাদ্ধানুষ্ঠান করে লোকজন খাওয়ালে তা পেটে থাকবে না। কিন্তু সমাজের জন্য স্থায়ী কিছু করলে তা দীর্ঘদিন ধরে সেবা দেবে। এ চিন্তা থেকেই বাবার মৃত্যুবার্ষিকীতে করোনা রোগীদের অক্সিজেন দিতে পেরে শান্তি পাচ্ছি। যদি কিছু মানুষ সেবা পায়, তাহলে আমার বাবার পরলোকগত আত্মা শান্তি পাবে বলে আমাদের পরিবারের সকলের বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারি বলেন, এ বিষয়ে যতটা না প্রকাশ করতে পারব তার চেয়ে বেশি ভালো লেগেছে। করোনায় বাবার মৃত্যু বেদনাদায়ক। রোগীদের অসহায়ত্ব মন থেকে উপলব্ধি করতে পারলেই কেবল এমন মানবিক চিন্তা জাগ্রত হয়। এমন চিন্তাধারাকে আমি সব সময় স্বাগত জানাই।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
