রবিবার, ২২ মার্চ ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২০০ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল সোমবার দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৬৩৯টি সক্রিয় ল্যাবে ৩৯ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ আসে ১১ হাজার ৫৭৯ টি। সে হিসাবে আক্রান্ত শনাক্তের হার ২৯ দশমিক ৩১ শতাংশ। গতকাল এ হার ছিল হয় ২৯ দশমিক ৫৯ শতাংশ।

এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত এক দিনে মারা গেছেন ৫১ জন। আর খুলনা বিভাগে ৫০, চট্টগ্রাম বিভাগে ৪৯, রাজশাহীতে ১২, বরিশালে ৭, সিলেটে ১১, রংপুরে ১২ ও ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

এক দিনে করোনায় মৃত ২০০ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৪, বেসরকারি হাসপাতালে ৩০ জন এবং বাসায় মারা গেছেন ৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১১১ আর নারী ৮৯ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ২০০ জনের মধ্যে ৯১-১০০ বছর বয়সী ১ জন, ৮১-৯০ বছর বয়সী ৮ জন, ৭১-৮০ বছর বয়সী ৩৫ জন, ৬১-৭০ বছর বয়সী ৬২ জন, ৫১–৬০ বছর বয়সী ৪৮ জন, ৪১–৫০ বছর বয়সী ২৭ জন, ৩১–৪০ জন বছর বয়সী ১২ জন, ২১–৩০ বছর বয়সী ৬ জন এবং ১১–২০ বছর বয়সী ১ জন।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৯ হাজার ৯৯৭ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৯ লাখ ৫১ হাজার ৩৪০ জন। যেখানে এখন পর্যন্ত করোনভাইরাস মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন। আর মৃত্যু হয়েছে ১৮ হাজার ৩২৪ জন কোভিড রোগীর।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

বিষয়:

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

জাতীয়

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বেড়েছে বানভাসীদে...

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির  ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...