করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। প্রায় প্রতিদিনই মৃত্যুর নতুন নতুন রেকর্ড গড়ছে। শোবিজ অঙ্গনের অনেকেও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারাও গেছেন কেউ কেউ।
এবার এই মহামারিতে আক্রান্ত হলেন দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ৩১ জুলাই (শনিবার) ফারুকী নিজেই ফেসবুকে এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেন।
ফারুকী বলেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও আমি পজিটিভ। তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল দৃঢ় রাখুন।’
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর ফারুকী এখন কোথায়, কীভাবে চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি।
উল্লেখ্য, গত ৯ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। যাতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...
