বুধবার, ২৫ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার আর্থিক সহায়তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল দরিদ্র পরিবারের একটি অসহায় মেধাবী ছাত্রী ফুল কুন্ডু। ফুল কুন্ডু সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার সাহা পাড়া এলাকার দরিদ্র বিমল কুন্ডুর মেয়ে। ফুল এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কালচারাল হেরিটেজ এন্ড বাংলাদেশ স্টাডিজ বিভাগে মনোনীত হয়েছে। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তার ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরে বিষয়টি স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতাকে জানানো হলে তিনি সাথে সাথেই ফুলকে সহযোগিতার আশ্বাস দেন। অবশেষে মঙ্গলবার (২৯ মার্চ) সকালে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইপূর্বক ভর্তি হবার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। ভবিষ্যতে নানাবিধ সহায়তার প্রতিশ্রæতিও দেন।

এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মহির, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, মনিরুল গণি চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহার প্রমুখ।

এ সময় ফুল বলেন, প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি আমার এই দুর্দিনে যেভাবে সহায়তা করলেন তা কখনো ভুলবার নয়। ভবিষ্যতে আমার গন্তব্যে পৌছতে পারলে সব সময় অসহায় ও দরিদ্রদের সহযোগীতা করব আর তাকে অনুস্মরণ করব। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন

নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা...