সোমবার, ০৯ মার্চ ২০২৬
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) দেশ জুড়ে বন্যা কবলিত মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। সেই লক্ষে বন্যা কবলিত নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রগুলোতে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির গোশত বিতরণ করে "টিম বিডিএফ"। সম্মানিত সদস্যদের অনুদানে দেশের ১৬ জেলায় ১৭ টি গরু এবং ৬ জেলায় ১১টি খাসি জবহ করে গোশত বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল ২/৮/২০২০ তারিখে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে একটি গরু জহব করে বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) এর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্রতিনিধি ডাঃ রবিনের নেতৃত্বে এবং বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রদের সহযোগিতায় প্রায় আশিটি পরিবারের মাঝে মাংশ বিতরণ করা হয়। পুরো আয়োজন জুড়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট মোঃ আব্দুল খালেক। আরো উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলহাজ্ব উদ্দিন এবং এনায়েতপুর থানা আওয়ামিলীগের কার্যকরী সদস্য আব্দুল মন্ডল। বন্যার্তদের মাঝে গোশত বিতরণের আগে আয়োজকেরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্নার শান্তি কামনা করেন সাথে স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দেশবাসীর জন্য দোয়া করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

শাহজাদপুর

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস  পালিত হয়েছে।এ উপলক্ষে...

শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি

পড়াশোনা

শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যাল...

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

জীবনজাপন

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...