শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকেই ইউপি নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ১৪ প্রার্থী। তবে এ নির্বাচনে সব প্রার্থীই নিজেকে যোগ্য ও বিপুল ভোট পেয়ে বিজয়ী হবেন বলে দাবি করছে। করছেন ছোটখাটো মতবিনিময় সভা। নিজের জনপ্রিয়তা ফুটিয়ে তোলার লক্ষ্যে মোড়ে মোড়ে চায়ের দোকানে গিয়ে ভোটারদের কাছে চাইছেন দোয়া ও আশীর্বাদ, দিচ্ছেন উন্নয়নমূলক নানা কাজের প্রতিশ্রুতি।
কিন্তু প্রার্থী নির্বাচনে বিপাকে পরেছেন ৮নং ওয়ার্ডের ভোটাররা। তারা বলছেন- ‘এক ওয়ার্ডে ১৪ প্রার্থী, এ অবস্থায় আমরা কাকে থুয়ে কাকে ভোট দেবো।
আর মাত্র কয়েকদিন পর ভোট। উপজেলার ১০টি ইউনিয়ন জুরে চলছে নির্বাচনের হাওয়া। ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রত্যাহারের শেষদিন ৬ ডিসেম্বর এবং ৭ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে তফসিল অনুযায়ী। চতুর্থ ধাপের এই নির্বাচনে বেলতৈল ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী আসনে ৪ ও সাধারণ ইউপি সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনকে সামনে রেখে বেলতৈল ইউনিয়নে ৮নং ওয়ার্ডে সাধারন সদস্য হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন আব্বাস আলী, সোলাইমান হোসেন, দুলাল হোসেন, মিজানুর রহমান, হোসেন আলী, জহির মন্ডল, মনিরুল ইসলাম, মনিক চাঁদ মন্ডল, তারেক মোল্লা ও শফিকুল ইসলাম। এছাড়াও সংরক্ষিত নারী আসন থেকে সেলিনা খাতুন, জয়গন নেছা, লিলি খাতুন ও ছবি রানী হালদার মনোনয়ন জমা দিয়েছেন।
৮ নং ওয়ার্ডের ভোটাররা বলছেন, একই ওয়ার্ডে ১৪ জন মনোয়ন জমা দিয়েছে। সবাই যদি শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কাকে থুয়ে কাকে ভোট দিবো সবাই তো আমাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাচ্ছেন। তবে যাই হক, ভোট তো মনের ব্যাপার, যাকে ভোট দিবো দেখে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দিবো এবার।
শাহজাদপুর উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, বেলতৈল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মহিলা ভোটার ২হাজার ১৪৪ জন এবং পুরুষ ভোটার ২হাজার ২৫৯ জন মোট ৪ হাজার ৪০৩ জন ভোটার রয়েছে।
আরও জানা যায়, শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়নে ৪৭ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য (পুরুষ) ৪২১ জন এবং সংরক্ষিত নারী আসনে ১৪৩ জন মনোনয়ন জমা দিয়েছে।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...
শাহজাদপুর
শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক
