শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে একই দিনে চারটি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। এসব বিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের ৫৫ হাজার টাকা জরিমানাও করা হয়। শনিবার (২৯ আগস্ট) সকালে ইউএনও আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে শুক্রবার (২৮ আগস্ট) বিকেল থেকে দিনগত রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সিরাজগঞ্জ পৌরসভা এলাকার চালা অফিসপাড়ায় একাদশ শ্রেণির ছাত্রী (১৭), ধুকুরিয়া বেড়া ইউনিয়নের খামার উল্লাপাড়া গ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১২), রায়দৌলতপুর ইউনিয়নের চর নবীপুর এলাকার দশম শ্রেণির ছাত্রী (১৫) ও বেলকুচি সদর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর (১৫) বিয়ে বন্ধ করা হয়েছে। চারটি বাল্যবিয়ের মধ্যে তিনটিতে কনে অপ্রাপ্ত বয়স্ক ও একটিতে বর-কনে উভয়েই অপ্রাপ্ত বয়স্ক ছিল। এসব বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের কাছ থেকে মোট ৫৫ হাজার টাকা জমিরানা আদায় করা হয়েছে। প্রতি ক্ষেত্রেই অভিভাবকদের কাছ থেকে ছেলে-মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে বলেও জানান ইউএনও আনিসুর রহমান। তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আ.লীগের ৬, বিএনপির ১৪, অন্যান্য দলের ৪ জনসহ ২৪ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

রাজনীতি

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আ.লীগের ৬, বিএনপির ১৪, অন্যান্য দলের ৪ জনসহ ২৪ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

শামছুর রহমান শিশির : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে শাহজাদপুর পৌর এলকাসহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্...

সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ কাল

জাতীয়

সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ কাল

এ উপ-নির্বাচনে জয়লাভ করে এ আসনে কে এমপি হিসেবে নির্বাচিত হচ্ছেন সে অপেক্ষায়ই রয়েছে শাহজাদপুরবাসী

পোতাজিয়া ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাসেল

রাজনীতি

পোতাজিয়া ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাসেল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেল...

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর উপজেলার জোতপাড়া গ্রামে ৯ মাসের নিষ্পাপ শিশুকে গলাকেটে হত্যাকারী নিষ্ঠুর মা মুক্তা পারভীনকে গ্রেফতার করেছে পুলি...