শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
avord উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা বাসষ্ট্যান্ডের কাছে বিএনপি-জামায়াতকর্মীরা পিকেটিং করার সময় পিকেটাররা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সায় ইট-পাটকেল নিক্ষেপ করলে ইসমাইল হোসেন (৫০) নামের এক যাত্রী গুরুতর আহত হন। একই সঙ্গে অটোরিক্সার চালক শিপনও আহত হন। আহত অবস্থায় ইসমাইলকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তিনি মারা যায়। আহত চালক শিপনকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেবার পর ছেড়ে দেওয়া হয়। নিহত ইসমাইল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুংগীদহ গ্রামের মৃত মোনছের প্রামানিকের ছেলে। তিনি আরো ৪ যাত্রীর সঙ্গে সিরাজগঞ্জ রোড থেকে শাহজাদপুর যাচ্ছিলেন। অপর যাত্রীরা অক্ষত রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি-জামায়াতের পিকেটিং চলাকালে ঘটনাস্থলে পিকেটাররা বিভিন্ন যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করলে এমন ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেলে পিকেটাররা পালিয়ে যায়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

ভেঙে ফেলা হচ্ছে অভিসার সিনেমা হল

বিনোদন

ভেঙে ফেলা হচ্ছে অভিসার সিনেমা হল

বেশ কয়েকবছর থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের মন্দাবস্থা বিরাজ করছে। দেশে টিকে থাকা সিনেমা হলগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এমন অ...

মশার দখলে শাহজাদপুর পৌর শহর

মশার দখলে শাহজাদপুর পৌর শহর

সুন্দর হওয়ার অসাধারণ ১৯টি টিপস দেরী না করে দেখে নিন

জীবনজাপন

সুন্দর হওয়ার অসাধারণ ১৯টি টিপস দেরী না করে দেখে নিন

শেখ মুজিব ‘বঙ্গবন্ধু’ নয়, ‘পাকবন্ধু’ : তারেক রহমান