রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: রয়টার্স

ইরাকের একটি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক চেষ্টার পর রাতেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডের মূল কারণ এখনো  জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে থাকা রিপোর্টাররা বলছেন, আগুন নিয়ন্ত্রণের পর হাসপাতালের ভেতর থেকে দগ্ধ মরদেহ বের করে আনা হয়। জীবিতদের উদ্ধারে সেখানে এখনো তল্লাশি করছেন উদ্ধারকর্মীরা।

ইরাকের স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘করোনার ইউনিটের ভেতরে এখনো অনেক রোগী আটকা পড়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি। দুর্ঘটনাকবলিত ওই ওয়ার্ডটিতে ৬০ জন করোনার রোগীর চিকিৎসা নেওয়ার মতো সুযোগ-সুবিধা ছিল।’

এদিকে করোনার ইউনিটে আগুন ছড়িয়ে পড়ার পর হাসপাতালের সামনে আটকে পড়া রোগীদের স্বজনেরা বিক্ষোভ করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এ ঘটনায় তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের পদত্যাগের দাবি করেছেন অনেকে।

গত এপ্রিলে বাগদাদের এক হাসপাতালে অক্সিজেনের ট্যাংক বিস্ফোরণে ৫২ জন নিহত হয়েছিল। সেই ঘটনার পরপরই দেশটির স্বাস্থ্যমন্ত্রী হাসান আল তামিমি পদত্যাগ করেন।

করোনায়  ইরাকের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। দেশটিতে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ, দুর্নীতি এর অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ইরাকে এ পর্যন্ত ১৪ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৭ হাজারের বেশি মানুষ।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...