রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর। ধর্মপ্রাণ মুসলমানের কাছে এ রাত হাজার রাতের চেয়ে পুণ্যময়। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ‘হাজার রাতের চেয়েও উত্তম’ পবিত্র শবে কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনী। পবিত্র শবে কদর বা লাইলাতুল কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগী করবেন। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে মহাপবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানগণ বৃহস্পতিবার সারারাত এবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানগণ নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন। পবিত্র শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে পবিত্র রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

ভেঙে ফেলা হচ্ছে অভিসার সিনেমা হল

বিনোদন

ভেঙে ফেলা হচ্ছে অভিসার সিনেমা হল

বেশ কয়েকবছর থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের মন্দাবস্থা বিরাজ করছে। দেশে টিকে থাকা সিনেমা হলগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এমন অ...

শেখ মুজিব ‘বঙ্গবন্ধু’ নয়, ‘পাকবন্ধু’ : তারেক রহমান

রাজনীতি

শেখ মুজিব ‘বঙ্গবন্ধু’ নয়, ‘পাকবন্ধু’ : তারেক রহমান

 

উল্লাপাড়া সংবাদ