বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল : আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর তিন দিনব্যাপী বাৎসরিক ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়াস্থ মখদুমিয়া জামে মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গণে জুম্মার নামাজ আদায় করতে লাখো মুসুল্লি সমবেত হন। বাদ জুম্মা বিশেষ মোনাজাতকালে আমিন ধ্বন্নিতে প্রকম্পিত হয়ে ওঠে করতোয়া নদীর তীর ও মাজার শরীফ প্রাঙ্গণ। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের সভাপতিত্বে ওরশের শেষ দিনে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন । ছদরে মাহফিল গোলাম ওয়ারেছ শাহ ওয়ারেছি (তারেক) পীর ছাহেব। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, আ’লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, বিএনপি’র সাবেক এমপি কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ ও সাবেক পৌরমেয়র নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, শাহজাদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন (ভার:) প্রমূখ। ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন, বিশ্ব জাকের মঞ্জিল-ফরিদপুর দরবার শরীফের খাদেম, আরটিভি, মাইটিভির ভাষ্যকর মাও. মুফতি জহুরুল ইসলাম ফরিদি ছাহেব, ত্বরিকত ও তাসাউফ গবেষক পীরজাদা মাও. হাবিবুর রহমান রেজভী ছাহেব-কিশোরগঞ্জ, মাও. জুনায়েদ সিদ্দিকি আল কাদরী ছাহেব-চাঁদপুর, মুফতি মাও. মোহাম্মদ মনিরুল ইসলাম ওয়ারেছি ছাহেব-চাঁদপুর, মখদুমিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মাও. মো: আলী আকবর ছাহেব, সহকারী ইমাম আলহাজ্ব মাও. সৈয়দ আবু বক্কার সিদ্দিকি ছাহেব, মাওলানা গোলাম মোস্তফা আল হেলালী ছাহেব, হাফেজ ক্বারী মাও. মো: সায়াদ উদ্দিন ছাহেব, হাফেজ ক্বারী মাও. সৈয়দ আতিকুর রহমান হাশেম ছাহেবসহ বরেণ্য ওলামায়ে কেরামগন। এদিন সারারাত ওয়াজ মাহফিল শেষে বাদ ফজর দেশবাসী ও সমগ্র মুসলিম জাহানের কল্যাণে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে নেওয়াজ বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

মৌসুমের শুরুতেই সিলভার চোট

খেলাধুলা

মৌসুমের শুরুতেই সিলভার চোট

আবারো অন্ত:সত্ত্বা শাকিরা...

আবারো অন্ত:সত্ত্বা শাকিরা...

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; সম্পদ’ - ড. এম এ মুহিত

দিনের বিশেষ নিউজ

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; সম্পদ’ - ড. এম এ মুহিত

‘দৃষ্টি প্রতিবন্ধী ও প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। আমরা যারা সুস্থ্য মানুষ তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে প্রতিবন্ধীরা...

মহানবী (সা.) পশুর যেসব অঙ্গ খেতেন না

ধর্ম

মহানবী (সা.) পশুর যেসব অঙ্গ খেতেন না

এসব অঙ্গ ছাড়া হালাল পশুর বাকি সবকিছু খাওয়া জায়েজ।

সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ  শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

শাহজাদপুর

সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শ...