রবিবার, ২২ মার্চ ২০২৬
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের চুরি হওয়া আইফোন উদ্ধার

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের চুরি হওয়া আইফোন উদ্ধার করেছে ডিএমপির রমনা বিভাগ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং করবেন উপকমিশনার (রমনা) মো. সাজ্জাদুর রহমান।

রাজধানীর আদাবর থেকে ফোনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপকমিশনার সাজ্জাদুর রহমান।

এর আগে ৩০ মে বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রীর সেলফোন ছিনতাই হয়েছিল। মন্ত্রীর পিএস মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছিলেন।

ছিনতাইয়ের বিষয়ে মন্ত্রী বলেছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাওয়ার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজিং করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন ছোঁ মেরে মোবাইল নিয়ে দৌড় দেয়।

ছিনতাই হওয়া মোবাইল ফোনটি তাঁর ছেলের উপহার দেওয়া উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সংবিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি, আমার মোবাইল নিয়ে গেল এ সময় গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেননি।’

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

জাতীয়

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বেড়েছে বানভাসীদে...

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির  ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...