সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বাধীনতা বিরোধী শক্তি জামাত - বিএনপি'র পুনঃর্বাসনের দায়িত্ব পালন করছেন বলে পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগের কর্যনির্বাহী কমিটির সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক লায়ন মোহাম্মদ নূর হোসেন সৈকত। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার জগতলা গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি । লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘কৈজুরি ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম গত ২২ ডিসেম্বর সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার রাজনৈতিক ক্যরিয়ার ধ্বংস করার অসৎ উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করে আমাকে ও আমার অনুসারীদের নৌকার প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা চালিয়েছেন। প্রকৃতপক্ষে, চেয়ারম্যান সাইফুল ইসলাম নিজে কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন, তার আপন ভাই উপজেলা জামাত নেতা, তার বড় ভাই উপজেলা বিএনপির সম্প্রতি সাবেক হওয়া কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, তার ছোট ভাই কৈজুরি ইউনিয়ন বিএনপির সাবেক কমিটির সভাপতি। এরা পারিবারিক ভাবে স্বাধীনতা বিরোধী শক্তি এবং জামাত বিএনপির পৃষ্ঠপোষক। এ সকল অপকর্ম লুকিয়ে কৌশলে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপেক্ষা করে জামাত বিএনপির লোকজনকে দিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে আওয়ামী লীগের সুনাম নষ্ট করছে। সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা না করে প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে কুৎসা রটিয়ে প্রকৃত পক্ষে রাজাকারদেরই পুনঃর্বাসনের দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান সাইফুল ইসলাম।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, শিতল ব্যাপারি, ফজলাল মোল্লা, শামছুল মোল্লা, ফজলুল হক বেপারী, আব্দুল লতিফ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবগসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
সম্পাদকীয়
মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
ধর্ম
শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
