'অনাগত কালেও পদ্মা সেতু হবে জাতির সর্বশ্রেষ্ঠ গৌরব; আর সে গৌরবের মধ্যমণি হয়ে থাকবেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা!' রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ গৌরবের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ'র উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
শনিবার (২৫ জুন) বিকেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ভবন-২ বৃক্ষরোপণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এরপরে বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ভবন-২ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ভবন-১-এ গিয়ে শেষ হয়। পরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ভবন-১-এর লেকচার থিয়েটারে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। আলোচনায় ভিসি বলেন, 'স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু শুধু একটি সেতু নয় এটি বাঙালির অহংকার, বাঙালি জাতি তার পিতার কাছে থেকে নেয়া শিক্ষা "বাঙালি জাতি কখনো মাথা নোয়াবার জাতি নয়" সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সকল বাধাবিপত্তিকে অতিক্রম করে সেটি আবারও প্রমাণ করলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ আজ মাথা উঁচু করে বলতে পারে বাংলাদেশ কারো কাছে মাথা নত করতে শেখে নাই, বাংলাদেশের পথ চলা বীরের মত, সুতরাং পদ্মা সেতু আমাদের অহংকার বলেও রবি ভিসি উল্লেখ করেন।' তিনি আরও বলেন, 'শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নই নয়, দুই পারের মানুষের বিচ্ছিন্ন সাংস্কৃতিক ও সামাজিক মেলবন্ধন হয়েছে পদ্মা সেতুর মাধ্যমে।'
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা
লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...
জাতীয়
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মেরিনা জাহান কবিতা
গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি হাসিবুর রহমান স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য ঘ...
শাহজাদপুর
শাহজাদপুরে ফেয়ার প্রাইজের চাল বিক্রি শুরু
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক দুরুত্ব বজায় রেখে ও এমএস খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় নরিনা ইউনিয়নে ১০ টাকা কেজি দর...
শিক্ষাঙ্গন
নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা সাপেক্ষে ২০২১ সালের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী নভেম্বর ও ডিসেম্বর মাস...
শাহজাদপুর
শাহজাদপুর পাইলট এসএসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশনের দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "শাহজাদপুর পাইলট এসএসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়...
রাজনীতি
কৃষক দলের সদস্য সচিব তুহিন ও বিএনপি নেতা ডা. নোমান’র মায়ের ইন্তেকাল
জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখা ও...
