শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
কোভিড ইউনিটে ৫ মিনিট অক্সিজেন বন্ধ রাখলে কেউ বেঁচে থাকবে কিনা তা জানার জন্য ওই ‘মক ড্রিলের’ আয়োজন করা হয় ভারতের আগ্রার একটি হাসপাতালে কোভিড ইউনিটে ৫ মিনিট অক্সিজেন বন্ধ রাখলে কে কে বেঁচে থাকবে জানার জন্য আয়োজিত “মক ড্রিলে” ভারতের আগ্রার একটি নার্সিং হোমে মৃত্যু হয় ২২ কোভিড রোগীর। গত ২৬ ও ২৭ এপ্রিল ওই নার্সিংহোমটিতে এ ঘটনা ঘটে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাতে দেখা যায়, রোগীদের অবস্থা সংকটাপন্ন থাকা সত্ত্বেও এই কাজ করার অনুমতি দেন প্রতিষ্ঠানটির মালিক অরিঞ্জয় জৈন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষের এই জীবন-মৃত্যু খেলা চলাকালে ওই ইউনিটে ৯৭ জন রোগী ভর্তি ছিলেন। যাদের মধ্যে ২২ জনই পাঁচ মিনিট অক্সিজেন না পেয়ে মারা যান। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই নার্সিংহোমের সম্পত্তি বাজেয়াপ্ত করা ছাড়াও সেখানে থাকা রোগীদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া একটি এফআইআরও দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অরিঞ্জয় জৈনকেও।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আ.লীগের ৬, বিএনপির ১৪, অন্যান্য দলের ৪ জনসহ ২৪ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

রাজনীতি

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আ.লীগের ৬, বিএনপির ১৪, অন্যান্য দলের ৪ জনসহ ২৪ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

শামছুর রহমান শিশির : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে শাহজাদপুর পৌর এলকাসহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্...

সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ কাল

জাতীয়

সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ কাল

এ উপ-নির্বাচনে জয়লাভ করে এ আসনে কে এমপি হিসেবে নির্বাচিত হচ্ছেন সে অপেক্ষায়ই রয়েছে শাহজাদপুরবাসী

পোতাজিয়া ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাসেল

রাজনীতি

পোতাজিয়া ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাসেল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেল...

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর উপজেলার জোতপাড়া গ্রামে ৯ মাসের নিষ্পাপ শিশুকে গলাকেটে হত্যাকারী নিষ্ঠুর মা মুক্তা পারভীনকে গ্রেফতার করেছে পুলি...