শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

তারাশ প্রতিনিধি :: তাড়াশে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে সুমাইয়া খাতুন (১২) নামে ৫ম শ্রেণির এক ছাত্রী। বুধবার সন্ধ্যায় উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধ করা হয়। এছাড়া, বাল্যবিয়ের আয়োজন করার দায়ে মেয়ের চাচা মোজাফফর আলীকে সাত দিনের কারাদন্ড দেওয়া হয়। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গোন্তা গ্রামের মজিবর রহমানের মেয়ে পাড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী সুমাইয়ার বিয়ের আয়োজন চলছিল। বিষয়টি জানার পর মহিলা বিষয়ক কর্মকর্তা স্থানীয় ইউপি সদস্যকে অবগত করেন। ইউপি সদস্য ইসহাক আলী বিষয়টি অস্বীকার করেন। পরে, বিষয়টি নিশ্চিত হয়ে ইউএনও জিল্লুর রহমান খান বিয়ে বাড়িতে উপস্থিত হন। এ সময় বর পক্ষ ও মেয়ের বাবা-মাসহ সবাই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কনের চাচা মোজাফফর আলীকে আটক করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে সাত দিনের কারাদন্ড দেওয়া হয়। এছাড়া, সঠিক তথ্য না দেওয়ায় ইউপি সদস্য ইসহাক আলীকে তিরস্কার করা হয়।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

খেলাধুলা

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

এই করোনাভাইরাস মহামারীর মধ্যেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

ফটোগ্যালারী

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে য...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...