শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ১নং ওয়ার্ডের সাবেক সদস্য মোক্তার হোসেনের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত শনিবার রাতের আঁধারে সরকারি তাড়াশ-কাটাগাড়ি সড়কের মাধাইনগর ইউনিয়নের সেরাজপুর এলাকার ওয়াশিং মোড় থেকে বৃহৎ চারটি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যান মোক্তার হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাড়াশ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বন বিভাগের লোক পাঠিয়ে গাছগুলো তাড়াশ পৌরসভার ভাদাইস এলাকার কামাল হোসেনের স মিল থেকে জব্দ করেন। গাছ বহনকারী ভ্যানচালক জহুরুল ইসলাম ও গাছের ক্রেতা দেলোয়ার হোসেন বলেন,মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোক্তার হোসেন গাছগুলো কেটে চেরাই করার জন্য কামাল হোসেনের করাত কলে পাঠান। এ বিষয়ে মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোক্তার হোসেন বলেন,সরকারি রাস্তা থেকে নয়, ওই এলাকার আব্দুস সালাম নামের একজনের রাস্তা সংলগ্ন নিজস্ব জমির একটি গাছ ফার্নিচার বানানোর জন্য আমি চেয়ে নিয়েছি। তিনি আমার কাছে থেকে এর কোন দামও নেননি। তিনি আরও বলেন, রাতের আঁধারে নয়, ওই দিন বিকেলে গাছগুলো কেটে স মিলে পাঠানো হয়। ভ্যানচালকের যেতে রাত হয়। এ সুযোগে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে আমার নামে মিথ্যা অভিযোগ দেয়। এ বিষয়ে তাড়াশ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, আপাতত কর্তনকৃত সরকারি রাস্তার গাছগুলো জব্দ করে রাখা হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

খেলাধুলা

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

এই করোনাভাইরাস মহামারীর মধ্যেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

ফটোগ্যালারী

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে য...

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

“এসো মাতি উল্লাসে, বিদ্যালয়ের গৌরবময় পঞ্চাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুরের মালতী...