সিরাজগঞ্জ শাহজাদপুরে শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে করতোয়া নদী থেকে নিখোঁজের ৫ দিন পর শরিফুল ইসলাম(৩০) নামে এক যুবকের হাত-পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
নিহত শরিফুল ইসলাম উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী গ্রামের মৃত আবু সামার ছেলে।
নিহতের চাচা আব্দুর রহমান, রফিকুল ইসলাম জানান, গত সোমবার (৯ জানুয়ারি) রাতে শরিফুল ইসলাম শ্বশুর বাড়ি চর-বেতকান্দিতে যায়। সেই রাতেই শরিফুলের স্ত্রী ফারজানা খাতুনের সাথে বাকবিতণ্ডা হয়। এরপর থেকেই শরিফুল নিখোঁজ হয়। নিখোঁজের পর গত বৃহস্পতিবার সকালে শরিফুলের রক্তমাখা জামা কাপড় খুঁজে পায় এলাকাবাসী। এরপর শনিবার সকালে করতোয়া নদীতে হাত-পা বাধা অবস্থায় শরিফুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ উদ্ধার করে।
এবিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং জিঙ্গাসাবাদের জন্য নিহতের স্ত্রী, শশুড়, শাশুড়ী ও ভাইকে আটক করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
